,

অভিনেত্রী দিব্যা ভাটনগরের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, অডিও ফাঁস!

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় টিভি অভিনেত্রী দিব্যা ভাটনগর গত ৭ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তার সেই মৃত্যু ঘিরে ক্রমশ বিতর্ক দানা বাঁধছে। অভিযোগের তির প্রয়াত অভিনেত্রীর স্বামী গগনের দিকে।

কয়েক দিন আগে আরেক টেলিভিশন তারকা ও প্রয়াত অভিনেত্রী দিব্যার ঘনিষ্ঠ বন্ধু দেবলীনা ভট্টাচার্য জানিয়েছিলেন, দিব্যার স্বামী গগন তাকে দিনের পর দিন মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন এবং সেই কারণেই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সে।

সম্প্রতি আবারও নিজের ইনস্টগ্রামে একটি অডিও ক্লিপ শেয়ার করলেন দেবলীনা। সেখানে রেকর্ড হওয়া কথাগুলো দিব্যা বলেছিলেন বলে দাবি দেবলীনার। গগন তাকে কীভাবে অত্যাচার করতেন, সে কথাই ওই অডিওতে বলতে শোনা যাচ্ছে তাকে।
সেখানে বলা হয়েছে, দিব্যা তার প্রতি চলতে থাকা নির্যাতন নিয়ে মুখ খুললে গগন তার মা এবং ভাইয়ের ক্ষতি করতে পারেন, সেই ভয়ে দিব্যা সবকিছু সহ্য করেও চুপ করে ছিলেন। গগন তাকে বেল্ট, জুতা দিয়ে মারধর করতেন, এ কথাও উঠে আসে সেই অডিও ক্লিপ থেকে।

অডিও ক্লিপটি শেয়ার করে দেবলীনা লেখেন, ‘তবুও আমরা অপরাধ ঘটার জন্য অপেক্ষা করি। মানুষ শুধু তামাশা দেখে। ওই আসামিটা এখনও স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের কাছ থেকে সমর্থন চাচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ এবং নির্দয় হতে পারে। ওই আসামিটাকে যত তাড়াতাড়ি সম্ভব জেলে পাঠানো দরকার।’

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম