,

অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়, ধরা খেলেন প্রতারক

news-image

অনলাইন ডেস্ক : বগুড়া শহরে প্রতারণার সময়ে ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী ওই যুবকের নাম ইসতিয়াক মাহমুদ অভি (২৪)।

প্রতারক ইসতিয়াক মাহমুদ অভি জেলার দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে। বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বাস করেন। বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর থানা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক অভি এসময় পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সেখানে দেখে অশালীন কথা বলতে থাকে। একপর্যায়ে নিজেকে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করে প্রতারক অভি তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় প্রতারক অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়দানকারী প্রতারক অভিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা