,

হানিমুনে কাশ্মীরে তুষারপাতে মাতোয়ারা সানা

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনয়কে বিদায় জানিয়ে ধর্মের পথে মনোযোগ দেওয়া সানা খান হানিমুনে গিয়ে একের পর এক ছবি পোস্ট করেই চলেছেন। বলিউড ছেড়ে মুফতিকে বিয়ে করা সানার ছবি পোস্ট নিয়ে সমালোচনায় ভাসছে নেট দুনিয়া।

তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সানার।
সবশেষ কাশ্মীরের গুলমার্গে তুষারপাত উপভোগের ছবি পোস্ট করেছেন সানা। সঙ্গে স্বামী মুফতি আনাস সাঈদ। যেখানে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে বেশ রোম্যান্টিক ভঙ্গিতে দুজন।

মাথায় হিজাব ও হলুদ জ্যাকেটে সানাকে বেশ স্ট্যাইলিশ লাগছে ছবিগুলোতে। সাঈদকেও দেখা গেছে ভিন্ন পোশাকে।

এর আগেও হানিমুনে কাশ্মীরযাত্রাসহ সেখানকার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

গত ২০ নভেম্বর গুজরাটের সুরাটের মুফতি আনাসকে বিয়ে করেন সানা খান। বিয়ের দুদিন পর তার স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। এর পর থেকে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।

এর আগে সৃষ্টিকর্তার ইশারায় নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতে শোবিজকে বিদায় জানানোর ঘোষণা দেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম