,

বাউফলে লাউ গাছ নিয়ে ঝগড়ায় নারীকে কুপিয়ে হত্যা

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে লাউ গাছ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রানী বেগম (৫২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার এক প্রতিবেশী। এ ঘটনায় পুস্প বেগম নামের এক নারীকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। রানী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কেশবপুর গ্রামের কাশেম রাড়ি তার জমিতে সম্প্রতি লাউ গাছ লাগান। শনিবার সকালে কাশেম রাড়ির স্ত্রী রানী বেগম লাউ গাছের পরির্যা করছিলেন। লাউ গাছের লতা পাশের বাড়ির হালিম রাড়ির জমিতে পড়েছে- অভিযোগে এ সময় রানী বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয় হালিমর। এক পর্যায় হালিম রাড়ি তার হাতে থাকা দা দিয়ে রানী বেগমের ঘাড়ে কোপ দেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্য ক্লিনিক নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রানী বেগমের লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুস্প বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। পুষ্প অভিযুক্ত হালিম রাড়ির স্ত্রী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের