রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধুর অপমান সহ্য করবে না দেশের শীর্ষ ব্যবসায়ীমহল

news-image

অনলাইন ডেস্ক : স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগমুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধুর অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ীমহল। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হবে- এটা সহ্য করা হবে না।’

একই সময়ে এফবিসিসিআইয়ের সদস্য অ্যাসোসিয়েশন ও সকল জেলা চেম্বারও তাদের স্ব স্ব জেলায় ব্যবসায়ীদের নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে জাতির জনকের অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

শেখ ফজলে ফাহিম বলেন, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু হয়েছিলেন যে মহান ব্যক্তিটি সেই মহান ব্যক্তির অপমান আমরা মেনে নিতে পারি না। পঁচাত্তরের ঘটনায় একশ্রেণি চেয়েছিল জাতির পিতার নাম মুছে ফেলতে, তারা সফল হয়নি। আজও ২০ দলের হয়ে আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা আপামর জনতাসহ ব্যবসায়ীমহল এটা মেনে নিতে পারি না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। উপস্থিত ছিলেন পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ প্রতিনিধি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফচাকচারার্স এক্সপার্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (ডিসিসিআই), বিজিএপিএমইএ, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সকল ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষ ব্যবসায়ীমহল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী