,

হেফাজতের মহাসচিব কাসেমীর অবস্থার আরো অবনতি

news-image

নিজস্ব প্রতিবেদক : আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমীর অবস্থার আরও অবনতি হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ শনিবার (১২ ডিসেম্বর) অবস্থার অবনতি হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী।

তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরো অবনতি হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বজনরা।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।

গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি