রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইসিএ সচিবালয়ে ৩ কূটনীতিক নিয়োগ দিতে চায় বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার ( সিআইসিএ) সচিবালয়ে বাংলাদেশ তিনজন কূটনীতিককে পদায়ন করতে আগ্রহী।

শুক্রবার ( ১২ ডিসেম্বর) কাজাখস্তানের আয়োজনে সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই আগ্রহের কথা জানান।

সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে ৯ ও ১১ ডিসেম্বর কাজাখস্তানের আয়োজনে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে কাজাখস্তানের প্রথম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাখারত নারেশেভ সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৈঠকে সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির সচিবালয়কে আন্তর্জাতিকীকরণের জন্য তিনটি পদে কূটনীতিক নিয়োগ দেওয়ার বিষয়টি উত্থাপন করা হয়। এতে সেকেন্ডমেন্ড পদে মনোনয়ন অনুমোদনের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে সর্বোচ্চ সহযোগিতা প্রদর্শনের জন্য উৎসাহিত করে। বাংলাদেশও ওই সিদ্ধান্তে একমত পোষণ করে। ভবিষ্যতে সিআইসিএ সচিবালয়ে বাংলাদেশের তিনজন কূটনীতিককে পদায়ন করতে ইচ্ছুক বলে অবহিত করে বাংলাদেশ।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মহাপরিচালকও (আন্তর্জাতিক সংস্থা) উপস্থিত ছিলেন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী