,

নতুন লুকে ঝড় তুললেন মোনালিসা

news-image

বিনোদন ডেস্ক : মোনালিসা মানেই যেন নেট দুনিয়ায় ঝড়! ফের নতুন লুকে হাজির হলেন এই অভিনেত্রী। এবার তিনি হাজির হলেন নর্তকী লুকে। ‘নমক ইশক কা’ ধারাবাহিকে ইরাবতীর চরিত্রে অভিনয় করছেন মোনালিসা। আর সেই ধারাবাহিকটির নির্মাতা সম্প্রতি সেই লুক প্রকাশ করলেন।

ধারাবাহিকটি নর্তকী ইরাবতীর জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। ধারাবাহিকে দেখা যাবে ইরাবতী বিয়ে করতে চায়, কিন্তু সমাজ তাকে ঘরের বউ হিসাবে মেনে নিতে অস্বীকার করে। এতে বহুদিন আগে হারিয়ে যাওয়া দুই বন্ধুর মিলনে নতুন মোড় নিতে দেখা যাবে। অভিনেতা আদিত্য ওঝাকে দেখা যাবে চঞ্চম অর্থাৎ শ্রুতি শর্মার হারিয়ে যাওয়া বন্ধু ও পরবর্তী সময়ে স্বামীর ভূমিকায়। ইরাবতীর চরিত্রটি মূলত খলনায়িকার বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, মোনালিসা ভোজপুরি অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয়। এছাড়াও বলিউডে বিভিন্ন নাচের শো এবং ধারাবাহিকে দেখা গেছে তাকে। ২০১৭তে ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংকে বিয়ে করেন মোনালিসা।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম