শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের হাসপাতালের জানালার কার্নিশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : নাটোর সদর হাসপাতালে জানালার কার্নিশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মৃতদেহটি সবার নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় নবজাতকের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অভিযুক্ত দম্পতি হল নাটোর সদর উপজেলার নেগুড়িয়া এলাকার আব্দুল্লাহ রাজ্জাকের ছেলে রাজিব এবং লালপুর উপজেলার আব্দুলপুরের বড়বাড়ীর এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুইটি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন রাজিব পত্নী সুইটি। বৃহস্পতিবার রাতের কোনও এক সময় সুইটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুমে বাচ্চা প্রসব করেন। পরে সুইটি তার সদ্য জন্ম নেওয়া বাচ্চার মৃতদেহ জানালা দিয়ে ফেলে দিলে তা জানালার কার্নিশে আটকে যায়। সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশে খবর দেওয়া হয়। তবে প্রসবের সময় নবজাতকটি জীবিত ছিল কি না তা এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করছে। রাতে সুইটির স্বামী রাজিব হাসপাতালিই ছিলেন। প্রাথমিক জিজ্ঞাবাসাদে বাচ্চাটি নিজেদের বলে স্বীকার করেছে ওই দম্পত্তি।

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক আনছারুল ইসলাম জানান, নবজাতকের বিষয়টি অবহিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ