শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ভারতের কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশে প্রবেশের সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে নারী-পুরুষসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হচ্ছে, মাদারীপুর জেলার রাজৈর থানার মাঝকান্দি গ্রামের মৃত আব্দুল খালেক শরীফের ছেলে মহিউদ্দিন শরীফ (৪০), খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দক্ষিণ রায়ের মহল এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে রাকীব মুন্সী (৩০), শরীয়তপুর জেলার দামুরড্যা উপজেলার সদরকাঠি গ্রামের মোঃ ইদ্রিস মাতব্বরের ছেলে হানিফ মাতব্বর (২৫), নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার কদমতলী চাচরা গ্রামের মোঃ আবু তালেব শেখের মেয়ে পান্না শেখ (৪৫), খুলনা জেলার দৌলতপুর ইশিপাড়া গ্রামের মোঃ আফজাল সরদারের মেয়ে মোসাঃ ফারজানা আক্তার (২০) ও যশোর জেলার শার্শা উপজেলার মাটি পুকুরিয়া মৃত মোস্তফা সরদারের মেয়ে মোসাঃ তানজিলা খাতুন ওরফে প্রিয়া (২১)।

বৃহস্পতিবার সকালে বিভিষণ সীমান্ত এলাকায় ১৬ বিজিবি’র সদস্যরা তাদের আটক করে এবং রাতে তাদের গোমস্তাপুর থানায় সোপর্দসহ পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ব্যতীত ভারতে প্রবেশ করার দায়ে মামলা দায়ের করা হয়।

এব্যাপারে ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, আটককৃতরা কোন এক সময় ভারতে অবৈধভাবে প্রবেশের অপরাধে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কারাগারে আটক ছিল। সাজাশেষে ভারতের মালদা জেলার শিংরাবাদ বিএসএফ সদস্যরা গত বৃহস্পতিবার সকালে তাদেরকে বাংলাদেশ সীমান্ত এলাকায় ছেড়ে দিলে তারা বিভিষণ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদের বিজিবি সদস্যরা আটক করে এবং রাত সাড়ে ৯টায় গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, আটককৃতদের আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ