রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে কমেছে আলুর দাম, বেড়েছে তেলের দাম

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে কমেছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে পুরাতন আলুর দাম কেজিতে ১০ টাকা কমে সরকার নির্ধারিত ৩৫ টাকায় নেমে এসেছে। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় এ দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা।

এদিকে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বাড়ায় তিন সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে।

সবজির দাম স্বস্তি দিলেও নতুন করে বেড়েছে ডিম ও তেলের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে ৫ টাকা। আর লিটারে ভোজ্যতেলের দাম বেড়েছে ১০ টাকা।

সবজির বাজার ঘুরে দেখা যায়, মুলা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, শালগম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়, গাজর ৪০ থেকে ৫০ টাকায়, সিম ৩০ থেকে ৫০ টাকায়, বেগুন ৪০ থেকে ৮০ টাকায়, করলা ৪০ থেকে ৫০ টাকায়, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকায়, পাকা টমেটো ১০০ টাকায়, কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, বরবটি ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি পিস লাউয়ে ১০ টাকা দাম কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বাঁধাকপি ও ফুলকপিতে ১০ টাকা কমে বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, ফুলকপি ১৫ থেকে ২৫ টাকার মধ্যে। হালিতে ১০ টাকা কমে প্রতিহালি কলা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, জালি কুমড়া ৩০ টাকা, ছোট মিষ্টি কুমড়া প্রতিপিস ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে।

বাজারে প্রতি এক কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়, বকরির মাংস ৭২০ থেকে ৭৫০ টাকায়, গরু মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকায়, মহিষ ৫৮০ থেকে ৬০০ টাকায়।

মাছের বাজার ঘুরে দেখা যায়, বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমে প্রতি এক কেজি শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকায়, প্রতি কেজি রুই (আকারভেদে) মাছ ১৮০ থেকে ২৮০ টাকায়, মৃগেল ১৭০ থেকে ২৫০ টাকায়, পাঙাস ১০০ থেকে ১৫০ টাকায়, ইলিশ প্রতি কেজি (আকারভেদে) বিক্রি হচ্ছে ২২০ থেকে ৬০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায়, কাতল ১৭০ থেকে ২৮০ টাকায়, ফোলি মাছ ২৮০ থেকে ৩০০ টাকায়, পোয়া মাছ ২৫০ থেকে ৩২০ টাকায়, পাবদা মাছ ২২০ থেকে ২৬০ টাকায়, টেংরা মাছ ১৮০ থেকে ২০০ টাকায়, টাটকিনি মাছ ১১০ থেকে ১৫০ টাকায়, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকায়, সিলভার কার্প ১০০ থেকে ১৪০ টাকায়, কৈ মাছ ১৪০ থেকে ১৭০ টাকায়, মিরর কার্প ১৬০ থেকে ২০০ টাকায়, কাঁচকি ও মলা মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী