শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের প্ররোচনায় প্রেম-অন্তঃস্বত্বা, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকা থেকে ইতু (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ছাত্রীর লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এটি ইতুর হাতের লেখা চিরকুট বলে তার পরিবার নিশ্চিত করেছে।

প্রেমিক রাশেদ প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করায় অন্তঃস্বত্বা হয়ে পড়ে ইতু। কিন্তু প্রেমিক রাশেদ তা অস্বীকার করলে স্থানীয় নতুন কুঁড়ি স্কুলে পড়ুয়া ৮ম শ্রেণীর এই ছাত্রী চিরকুট লেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, যা তার চিরকুটে উল্লেখ ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার ঢাকায় অবস্থানরত ব্যবসায়ী রহমতুল্লাহ এর মেয়ে ইতুর সঙ্গে একই গ্রামের পূর্বপাড়া এলাকার অপর স্কুল ছাত্র রাশেদের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বন্ধুদের সহযোগিতায় একাধিকবার ইতুর-রাশেদের শারীরিক সম্পর্ক হয়। ফলে ইতু অন্তঃস্বত্বা হয়ে পড়লে প্রেমিক রাশেদ প্রেমের সম্পর্ককে অস্বীকার করে, যা মানতে না পেরে লজ্জায় চিরকুট লিখে আত্মহত্যা করে ইতু। রাতে চিরকুটসহ নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানা পুলিশ।

চিরকুটে লেখা অনুযায়ী জানা যায়, মৌসুমি, মেঘলা সাজেদা, আজাদ, খুশি, নিশি, শফিক, মোশাররফ ও ময়নালের সহায়তায় ইতু ও রাশেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

প্রেমিক রাশেদের কাকা তামজিদসহ তারা সবাই মিলে তার জীবনটা শেষ করে দিয়েছে বলে চিরকুটে উল্লেখ ছিল। তাদেরকে ক্ষমা না করার জন্য বলা হয়েছে ওই চিরকুটে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে পুলিশ ইতু নামের ওই মেয়েটির লাশ তাদের বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এসময় একটি চিরকুটো পাওয়া যায়। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ