শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাবার স্পর্শ করায় ভারতে দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : খাবার স্পর্শ করার জেরে দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ছত্তারপুর জেলায়। সেখানে দলিত দেবরাজ অনুরাগি’কে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক।

আহত অবস্থায় পরিবারের লোকজনকে এ ব্যাপারে জানানোর পর মারা যান দেবরাজ। পুলিশ কর্মকর্তা সামির সৌরভ বলেছেন, ভারতীয় আইনের ৩০২ ধারায় মামলা নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, দুই যুবক- রোহিত সনি ও সন্তোষ পাল মিলে দেবরাজকে বেধড়ক পেটায়। মারধরের পর বাড়ির সামনে তাকে রেখে পালিয়ে যায়।

মারা যাওয়ার আগে দেবরাজ জানিয়েছেন, খাবার স্পর্শ করার কারণে রোহিত ও সন্তোষ মিলে তাকে পিটিয়েছে। মারের চোটে দেবরাজের পিঠে কালো দাগ পড়ে গেছে।

সূত্র: খালিজ টাইমস

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ