,

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা থেকে পাকিস্তানে সতর্কতা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা, এজন্য সে দেশের সেনাবাহিনীতে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারতে কৃষক বিক্ষোভ থেকে জনগণের নজর ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদি প্রশাসন পাকিস্তানকে আক্রমণ চালাতে পারে। যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের শঙ্কা রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী কিংবা সরকারি কেউ এ ব্যাপারে মুখ না খুললেও সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ওই খবর প্রকাশ করা হয়েছে। জিও নিউজের একটি খবরে বলা হয়েছে, ভেতর ও বাইরের চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখের ফলাফলের পর এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি।

সূত্রকে উদ্ধৃত করে আরো বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় হামলা করার পরিকল্পনা করছে ভারত। হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদি প্রশাসন। জিও নিউজ বলেছে, ‘২০১৬ সালে কোনো প্রমাণ ছাড়াই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক করার দাবি করেছিল ভারত। ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এমনই পদক্ষেপ চেয়েছিল নয়াদিল্লি। কিন্তু তা ব্যর্থ হয়।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি