,

বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ৩০ কিলোমিটার যানজট

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা এক ঘণ্টা বন্ধ থাকায় সেতুর দুই পাশে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়। এ সময় ধীর গতিতে গাড়ি চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়।

তবে এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান।

এছাড়াও ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। এ ভোগান্তির শিকার হয়েছে সবজি ভর্তি ট্রাকগুলোও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ পশ্চিম সংযোগ সড়কে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পড়ে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে। তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের