,

আদালত থেকে পালালো স্ত্রী হত্যা মামলার আসামি

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কারাগার থেকে হাজিরা দিতে আদালতে নিয়ে আসা স্ত্রী হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আসামিকে আটকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পালিয়ে যাওয়া আসামির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা কারাগার থেকে স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে হাজির করার জন্য আদালতে আনে পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে সকলের অলক্ষ্যে পালিয়ে যান ইকবাল হোসেন।

সন্ধ্যার পর অন্য আসামিদের ফিরিয়ে দেয়া হলেও ইকবাল হোসেনকে ফেরত দেয়া হয়নি। বিষয়টি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানান জেল সুপার।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে রাত পৌনে ১১টায় জানান, হাজিরা দেয়ার আগে-পরে কোনো একসময় এই আসামি পালিয়ে গেছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জাগো নিউজকে জানান, পুলিশ সুপার ও জেল সুপার আদালতে হাজিরা দেয়ার সময় আসামি পলায়েনের খবর তাকে জানিয়েছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা