রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমিতাভ-শাহরুখদের সঙ্গে পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : অনলাইনে প্রভাব বিস্তার করা এশিয়ার মধ্যে সেরা ১০০ জনের তালিকা প্রকাশ করেছে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশি সিনেমার অভিনেত্রী পরীমনি।

গতকাল সোমবার (৭ ডিসেম্বর) প্রকাশ করা হয় ওই তালিকা। সেখানে পরীমনি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে এ অভিনেত্রীর। তার পারিবারিক নাম উল্লেখ করা হয়েছে শামসুন্নাহার স্মৃতি।’

ফোর্বস ম্যাগাজিনের মতো গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গণমাধ্যমের এ তালিকা প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ‘স্বপ্নজাল’খ্যাত এ নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনিকে অভিনন্দন জানাচ্ছেন তার সহকর্মীরাও।

এ তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। তালিকায় বলিউড থেকে আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, শহিদ কাপুর, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ, রণবীর সিং, শ্রেয়া ঘোষাল ও নেহা কক্কর।
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলাম, হলিউড অভিনেতা হিউ জ্যাকমন, ক্রিস হেমসওয়ার্থেরও নাম রয়েছে এ তালিকায়।

এদিকে বর্তমানে বেশকিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত কাটাচ্ছেন পরীমনি। তার মধ্যে রয়েছে ‘প্রীতিলতা’, তৌকীর আহমেদ পরিচালিত একটি সিনেমা। ১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমনী অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’। এখানে তার বিপরীতে আছেন সিয়াম। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী