সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মরদেহ  হাসপাতালে রেখে  পালিয়েছে স্বামী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক গৃহবধূর মরদেহ জেলা সদর হাসপাতালে রেখে স্বামী আপন মিয়াসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। মঙ্গলবার এ ঘটনার পর গৃহবধূর মরদেহ হাসপাতাল থেকে  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রমজানে উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের শফিক মিয়া ছেলে আপন মিয়ার(২৫) সাথে আখাউড়া উপজেলার দক্ষিন ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত মুছা মিয়ার মেয়ে সিমার (১৯) বিয়ে হয়। প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে যৌতুকের টাকা নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।  তারা আরও জানান, আপন মিয়া তাদেরকে মোবাইল ফোনে জানায় সিমা অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে গেছেন।
পরে সিমা মারা যাওয়ার পর মরদেহ হাসপাতালে রেখে স্বামী আপনসহ পরিবারের অন্য সদস্যরা  পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম  বলেন, হাসপাতাল কতৃপক্ষের সংবাদের ভিওিতে লাশ ময়নাতদন্তের সম্পূর্ণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যার প্ররোচনা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান