শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেরা আর নেই

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কোচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬৬ বছর।

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঠিক পরদিনই অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে হৃদযন্ত্রের চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলেহান্দ্রোতে। শুরুতে প্রতিক্রিয়াটা ভালো হলেও ইনফেকশনের কারণে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থহেকে দুই সপ্তাহ বুয়েনোস এইরেসের বেলগ্রানোতে একটি ক্লিনিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

মঙ্গলবার সাবেয়ার শ্বাসতন্ত্রে সমস্যা দেখা দিলে পরিস্থিতির আরও অবনতি হয়। স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও তাদের সভাপতি ক্লদিও তাপিয়া শোক প্রকাশ করেছেন।

সাবেক এই কোচের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও করেছে এএফএ। আগামীকাল বৃহস্পতিবার এজিজিয়া কাম্পুসে তার আত্মীয় ও তার কাছের ক্রীড়াব্যক্তিত্বরা তাকে শেষ বারের মতো শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল।

২০১১ কোপা আমেরিকার পর দলের দায়িত্ব নিয়েছিলেন সাবেক এন্তুদিয়েন্তেস কোচ সাবেয়া। এরপর থেকে তার অধীনে ৪০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, ২৫ জয়ের পিঠে হেরেছে মোটে পাঁচ ম্যাচে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি