সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়ার নিশাত জয়িতা নির্বাচিত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার জয়িতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৯ সনে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে তাকে জেলা পর্যায়ে জয়িতা নির্বাচন করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদ স্বাক্ষরিত একপত্রে এই নির্বাচনের বিষয়টি জানানো হয়েছে। জয়িতা নির্বাচিত হওয়ায় আগামীকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা দেয়া হবে। আইন পেশায় নিযুক্ত নিশাত ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত নারী ও প্রতিবন্ধিদের জন্যে সার্বক্ষনিক কাজ করছেন। পারিবারিক কলহে অসহায় নারীদের আইনী সহায়তা প্রদান, দরিদ্র নারীদের ভাগ্য পরিবর্তনে তার ভূমিকা অসামান্য।
২০১৪ সালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সদরের সুহিলপুর ইউনিয়নের ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের জীবন বদলে দিতে সক্ষম হন। সেখানে স্থায়ী প্রশিক্ষন কেন্দ্র গড়ে তোলেন। যাতে নিয়মিত প্রশিক্ষন গ্রহন করে ৫০ জনেরও বেশী নিজের জীবন বদলাতে সক্ষম হন। ঋষি পাড়ার ৩৭৫টি পরিবারের প্রত্যোকটি থেকে একজন করে প্রশিক্ষিত করা হয়।
এছাড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে এক হাজারেরও বেশী নারী প্রশিক্ষিত হয়েছেন তাসলিমা সুলতানার উদ্যোগে। জাতিসংঘের ইউএন উইম্যান এবং ইউএন সিডিএফ প্রতিনিধিদল ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধি দল তার এসব কাজের ভূয়সী প্রশংসা করেছেন। নারী উন্নয়ন ফোরামের প্রকল্প ‘অপারিজতা’র জন্যে বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী পুরস্কার অর্জন করেন। প্রতিবন্ধীদের সেবায়ও দীর্ঘ সময় ধরে নিয়োজিত রয়েছেন এই নারী নেত্রী। সুইড বাংলাদেশ পরিচালিত আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল-এর প্রতিষ্ঠাকাল থেকে ১৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে সুইড বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারন সম্পাদক। এছাড়াও তিনি ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন হুইল চেয়ার ক্রিকেট টিম,ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টিমের উপদেষ্টা।
এডভোকেট নিশাত জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। ১৯৮৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ব্রাহ্মণবাড়িয়ার নারীদের ক্রীড়া বিকাশে তার বিশেষ অবদান রয়েছে।তিনি নারী সাংবাদিকতায় ফেলোশীপ প্রাপ্ত। “সালমা সোবহান ফেলোশীপ (ই-মিডিয়া) ব্যাচ-২০০৭ অর্জন করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার পাঠকপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক গতিপথের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী উদ্যোক্তা হিসেবে এ বছরের ৮ই মার্চ জাতীয়ভাবে দি বিজনেস ষ্ট্যান্ডার্ড প্রদত্ত ‘আনষ্ট্যাপেবল ওম্যান এওয়ার্ড’ লাভ করেন। নানা ক্ষেত্রে সাফল্যজনক কর্মকান্ডের জন্যে নিশাত বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক হিসেবে ২০০৩ সালে ভারত এবং ২০০৫ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন,ব্রিসবেন,পার্থ,সিডনী ও সিঙ্গাপুর সফর করেন তিনি। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ইল্যান্ড, ভিয়েতনাম এবং অষ্ট্রেলিয়ার সিডনী ও মেলবোর্ন সফর করেন। স্থানীয় সরকারের কার্য্যক্রম বিষয়ে প্রশিক্ষন গ্রহনে ২০১৬ সালে গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় শ্রীলংকা
ও ভারতের কেরালা সফরে যান।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান