,

যুক্তরাজ্যে আজ গণ টিকা উৎসব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল যুক্তরাজ্য। তবে এবার এই ভাইরাস প্রতিরোধের আশায় দেশটিতে শুরু হল গণ টিকা উৎসব। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই টিকাদান কর্মসূচি। এই দিনটিকে স্থানীয়ভাবে ‘ভি-ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

টিকা দেওয়ার আগে যুক্তরাজ্যে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জনসন বলে দিয়েছেন, ভ্যাকসিন কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে সবার নেওয়া উচিত।

বিবিসি জানিয়েছে, শুরুতে ৮০ বছরের বেশি বয়সী নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিচ্ছে ব্রিটেন। মোট ৭০টি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে।
নতুন এই রোগে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মহামারী প্রতিরোধের জন্য পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ব্রিটিশরাই ভ্যাকসিন নেওয়া শুরু করল।

গত সপ্তাহে দেশটি ফাইজার-বায়োএনটেকের তৈরি একটি ভ্যাকসিন অনুমোদন দেয়।

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক