,

এবার প্রযুক্তিকে আয়ত্তে আনতে আসছে টাস্কফোর্স

news-image

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে একটি টাস্কফোর্স গঠনের অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা। সরকার চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ও সমস্যার মধ্যে সামঞ্জস্য করতে শিক্ষাক্রম পরিমার্জন ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট’র (এনএসডি) তত্ত্বাবধানে কর্মসূচি নেবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কিত বিষয়গুলো’ মন্ত্রিসভাকে জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে ঢুকে যাচ্ছি। মন্ত্রিসভা বৈঠকে আইসিটি বিভাগ থেকে অনেক বড় উপস্থাপনা দেওয়া হয়েছে। ভবিষ্যৎটা নির্ভর করছে কীভাবে চতুর্থ শিল্প বিপ্লবকে হ্যান্ডল করব। যদি আমরা এটাকে ঠিকভাবে হ্যান্ডল করতে না পারি, তাহলে আমাদের জন্য একটু অসুবিধা হবে। কারণ সব টেকনোলজি, উৎপাদন পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে।

সচিব বলেন, কোথাও কোথাও ম্যানপাওয়ার কমে যাবে, আবার অন্য জায়গায় লাগবে। এ শিফটিংগুলোও করতে হবে। আমাদের ওয়ার্ক ফোর্সকে সেইভাবে ডেভলপ করে নিয়ে আসতে হবে। এগুলো আমরা যদি না করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতা বা অর্থনীতি বা টেকনোলজির সব দিক দিয়ে পিছিয়ে পড়ব।

চতুর্থ শিল্প বিপ্লবে ১০টি প্রযুক্তিকে ‘পয়েন্ট আউট’ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী দিনে এই ১০টি টেকনোলজি সারা পৃথিবী বিট করবে। এ টেকনোলজিগুলোকে গুরুত্ব দিতে হবে। আমাদের বেশ কয়েকটা গার্মেন্টসে এবং ফার্নিচার ইন্ডাস্ট্রিটে রোবট ব্যবহার শুরু করে দিয়েছে। অনেক গার্মেন্টস একটা খাত মেকানাইজ করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের ম্যানপাওয়ারকে শিফট করে দিতে হবে।

দশটি প্রযুক্তি হল- অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, ক্লাউড টেকনোলজি, অটোনোমাস ভেহিকল, সিনথেটিক বায়োলজি, ভার্চ্যুয়াল অগমেন্টেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ব্লাক চেইন, থ্রিডি প্রিন্টিং ও ইন্টারনেট অব থিংকস বা আইওটি।

আনোয়ারুল বলেন, এই ১০টি টেকলোনজির সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে।

শিল্প বিপ্লবের ক্ষেত্রে তিনটি সমস্যা দেখা দেবে জানিয়ে আনোয়ারুল বলেন, মেশিন বা রোবট অনেক মানুষকে রিপ্লেস করে ফেলবে। এজন্য যারা চাকরি হারাবে তাদেরকে পরিকল্পনা করে অন্য জায়গায় চাকরি দিতে হবে। সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী