মাস্ক পরাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার

news-image

নিউজ ডেস্ক : মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানার পরেও সচেতনতা বাড়ছে না। সরকারের নানামুখী পদক্ষেপেরও মাঠ পর্যায়ে সফলতা আসছে না। শেষ অবধি মাঠ প্রশাসনের সাজেশন অনুযায়ী নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

সচিবালয়ে আয়োজিতক ব্রিফিংয়ে তিনি জানান, মাঠ প্রশাসন থেকে আসা সাজেশনের ভিত্তিতে জনসচেতনতার জন্য প্রচারণা নামছে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাঠ প্রশাসন থেকে পরামর্শ দেয়া হয়েছে, স্থানীয় সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে মাস্ক ব্যবহারের প্রচার-প্রচারণা চালাতে হবে।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাপড়ের মাস্ক বিতরণ করতে। যাতে তা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়। মন্ত্রীসভায় বলা হয়েছে, মাস্ক ব্যবহারে বাধ্য করতে শুধু জেল-জরিমানা করলেই হবে না। তাছাড়া মাস্ক যদি না পরে কোনো কিছুই সফল হবে না।

করোনা মহামারীর মধ্যে গেল জুলাই মাসের শেষদিকে বাসার বাইরে সর্বত্র প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। তবে করোনায় দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যুহার বাড়লেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ