,

হবিগঞ্জে বাসের চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

news-image

হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন-মুড়াউড়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া বেগম (২) ও ভাবি হালিমা বেগম (২৫)। অন্যদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।সোমবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজারে পৌঁছলে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান।

বিকেল ৫টা নাগাদ অটোরিকশার ছয় যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওসি এরশাদুল হক ভূঁইয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের