যদি কেউ মনে করেন অনেক শক্তি হয়ে গেছে সে ধারণা ভুল

news-image

নিউজ ডেস্ক : ভাস্কর্যবিরোধীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, যদি কেউ মনে করেন যে অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাঁদের ভুল ধারণা। তাঁরা মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। দেশে কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গতকাল ফেসবুকে দেখেছি যে একটি ছোট ছেলে বলছে যে মুক্তিযুদ্ধে যত শহীদ হয়েছে, তার চেয়ে বেশি রক্ত হেফাজতের ওরা দিয়েছে। এই যে মিথ্যাচার, এই যে বিভ্রান্তি অল্প বয়সের ছেলের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে—এটা তারা জেনেশুনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে। এই যে উসকানি দেওয়া হচ্ছে, ছোট ছোট ছেলে-মেয়েদের মিথ্যা তথ্য দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে; এটা নিশ্চয়ই কারো কাম্য নয়। আমরা অবশ্যই এটা দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি ভাস্কর্য প্রজন্মের পর প্রজন্ম সাক্ষী হয়ে থাকে। আর আমরা সেখানে তা ধ্বংস করতে যাচ্ছি। এটা হলো মানসিকতার ব্যাপার। ভাস্কর্য যারা ভাঙবে তারা নিশ্চয়ই না জেনে মূর্খতার পরিচয় দেবে।’

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁরা হলেন কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদরাসার ছাত্র আবু বকর ও সবুজ ইসলাম নাহিদ এবং ওই মাদরাসার শিক্ষক মো. আলামিন ও মো. ইউসুফ আলী। মন্ত্রী বলেন, ‘অভিযুক্তরা ইবনে মাসউদ মাদরাসা থেকে বেরিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। তাদের (ভাস্কর্যবিরোধীদের) বক্তব্য…ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। একজনের নাম বারবার চলে আসছে। তারই বক্তৃতা কিংবা তারই নির্দেশে এ ঘটনাগুলো ঘটছে। আমরা অনুসন্ধানের পর তার সম্পর্কে বিস্তারিত জানাব। তদন্ত চলছে, তাই তার নামটি বলছি না।’ সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ