সরাইল মাতিয়ে গেলেন ডলি সায়েন্তনী ও পড়শী

sarail pic- (2), 13.04=সরাইল প্রতিনিধিঃ গানে গানে সরাইল মাতিয়ে গেলেন দেশের অন্যতম দুই শিল্পী ডলি সায়েন্তনী ও পড়শী। গত রোববার সন্ধ্যায় চুন্টা এ সি একাডেমির মাঠে পাঁচ সহস্রাধিক দর্শক তাদের গান উপভোগ করেন। স্থানীয় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ মাসুদুর রহমানের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে ঘিরে ওই মাঠে ছিল ব্যপক প্রস্তুতি। সরাইলের সর্বত্রই ছিল আলোচনা। রোববার দুপুর ১২ টার পর থেকে প্রিয় শিল্পীদের গান উপভোগ করার জন্য মাঠে জড়ো হতে থাকে লোকজন। সরাইল উপজেলার নয়টি ইউনিয়ন সহ জেলার অন্যান্য স্থান থেকেও লোকজন আসেন। এক সময় মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়। পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কারন ওই অজপাড়া গাঁয়ে এমন নামিদামী শিল্পিদের আগমন এই প্রথম। প্রচন্ড রুদ্রের তাপ সহ্য করে দীর্ঘ সাত ঘন্টা অপেক্ষার পর মঞ্চে শিল্পিদের দেখা পায় দর্শক। গান না শুনেও তখন আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে তারা। হরেক রকম লাইটিং ও বাদ্যযন্ত্র বাজিয়ে গান শুরু করেন প্রিয় শিল্পীরা। দর্শকদের মূহুর্মূহু হাততালি ও বিভিন্ন অঙ্গভঙ্গির নাচে মুগ্ধ হয়ে পড়ে শিল্পীরাও। এক সময় গোটা মাঠে বইতে থাকে আনন্দের বন্যা। নাচে গানে মাতোয়ারা হয়ে পড়ে শিল্পী ও দর্শকরা। রাত আটটা পর্যন্ত বিরামহীন ভাবে গান পরিবেশন করেন শিল্পী ইলিয়াছ হোসাইন, ডলি সায়েন্তনী ও পড়শী। 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি