,

অপু বিশ্বাস নিয়ে আসছেন ‘প্রিয় কমলা’

news-image

বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় অজপাড়াগাঁয়ের এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘প্রিয় কমলা’। ছবিটিতে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরাঙ্গনার চরিত্রে। এরইমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে।

জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং একই সঙ্গে চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, যুদ্ধের সময় একেবারে অজপাড়াগাঁয়ের এক নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং সেই ভাষণের প্রভাব সেই গ্রামীণ জনপদের মানুষের ওপর পড়ে। সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে যুক্ত করিয়ে দেখানো হয়েছে।

অপু বলেন, এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। আরও অভিনয় করেছেন সোহেল খান, সেহাঙ্গল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম