জগন্নাথে ভাস্কর্য চত্বরে নিরাপত্তা জোরদার

news-image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাস্কর্য চত্বরে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল রোববার বলেন, ‘শনিবার থেকেই ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্যরা পালাক্রমে ২৪ ঘণ্টা ভাস্কর্য চত্বরে অবস্থান করছেন। এ ছাড়া আমাদের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে লক্ষ রাখছেন। প্রধান ফটকের পাশেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান ফটকের প্রবেশমুখে ‘৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্যের সামনে দুজন পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন। অন্য পাশে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীদের অবস্থান। ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা গেছে।

ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি ক্যাম্পাসে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যকে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ