,

যাত্রীদের জন্য রেলমন্ত্রীর ফুল ও চকলেট

news-image

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকার কমলাপুর স্টেশনে যাত্রীদের চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রোববার কমলাপুর স্টেশন পরিদর্শনকালে একতা ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি ।

এসময় উপস্থিত সাংবাদিকদের রেলপথ মন্ত্রী বলেন, সেবা সপ্তাহ পালনের মাধ্যমে যাত্রীদের সেবা আরো বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। আগামী ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর সেবা সপ্তাহ উপলক্ষে নানা কার্যক্রম গ্রহণ করেছে রেলওয়ে। এর অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব জায়গায় ডাবল লাইন না হওয়া পর্যন্ত রেলের সূচি বিপর্যয় থেকে পুরোপুরি রক্ষা পাওয়া ‘সম্ভব নয়’। রেলওয়ের মূল উন্নয়ন শুরু হয়েছে ২০১১ সালে। বর্তমান প্রধানমন্ত্রী রেলখাতের উন্নয়নে আন্তরিক হওয়ায় এখন নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এবং রেলকে আধুনিক ও উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামানসহ বিভাগীয় রেল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের