,

ব্যতিক্রমী কাজল

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এছাড়া অভিনয় করেছেন বলিউডেও। কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কাজল। এরপর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গেছেন। খুব শিগগির কাজে ফিরবেন।

এদিকে বিয়ের পর নায়িকারা সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নানা শর্ত দিয়ে থাকেন। নারীকেন্দ্রীক সিনেমাতেই বেশি দেখা যায় তাদের। তবে এদিক থেকে অন্যদের চেয়ে ব্যতিক্রম কাজল। তার টিমকে এখনো কোনো শর্তের কথা জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়া প্রসেঙ্গে কাজল বলেন, আমি মনে করি এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। অন্য বিষয়গুলোতেও অনেক গুরুত্ব দিয়েছি। একটি বিষয় নিয়েই থাকতে চাই না। আমার মতে, যদি জীবন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটি আমার পরিচয়। তাই অভিনয় চালিয়ে যাব। কী করতে চাই এটি সম্পূর্ণ আমার বিষয়। এই ক্ষমতার ব্যবহার আমি অব্যাহত রাখব। কাউকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিব না।

বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘মোসাগালু’, ‘আচার্য’, ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমায় দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম