শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের কাজে আসবে অ্যান্টিজেন পরীক্ষা : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অ্যান্টিজেনর ফলাফল খুব সহজে পাওয়া যাবে এবং এটা মানুষের কাজে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দেশের ১০ জেলার করোনার নমুনা পরীক্ষা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষা কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দেশে অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

করোনাকে নিয়ন্ত্রণ করার জন্যই অ্যান্টিজেন পরীক্ষা প্রয়োজন এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সবজেলাতে আরটি-পিসিআর টেস্ট করার সুযোগ নেই, ল্যাব নেই। কারণ আরটি-পিসিআরের জন্য বায়োসেফটি ল্যাব প্রয়োজন হয়, অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ বিষয়। তাই যেখানে পিসিআর ল্যাব নেই, সেখানে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যসে সুযোগ সুবিধা বাড়ানো গেল। আর এ পরীক্ষার ফলাফল খুব সহজে পাওয়া যাবে। মানুষের খুব কাজে দেবে।

মন্ত্রী বলেন, সম্প্রতি রোগীর সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েছে। তাই এখন রোগী শনাক্ত করা খুব প্রয়োজন। রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে পারবো। তবে তার থেকেও প্রয়োজন সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা।

ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরাও ভ্যাকসিন পেয়ে যাবো।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ