টিকা নেওয়া হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর করোনা শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এমন সময় নতুন আশঙ্কা দেখা দিল দেশটিতে। পরীক্ষামূলক টিকা নেওয়ার কয়েকদিন পর দেশটির হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের বানানো করোনার পরীক্ষামূলক টিকা গ্রহণ করেন ৬৭ বছর বয়সী অনিল ভিজ। এর কয়েকদিন পরই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি আম্বালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

শনিবার টুইট করে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অনিল। তিনি লিখেছেন, ‘আমার দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আমি আম্বালা হাসপাতালে ভর্তি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা যেন করোনার পরীক্ষা করান।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ