‘মুক্তি’ সিনেমায় রিপার নায়ক আরজু

news-image

বিনোদন ডেস্ক : ‘মুক্তি’ শিরোনামে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা যেটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন নবাগতা রাজ রিপা। এখন পর্যন্ত এমন খবরই জানা যায়। এরমধ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে যা সর্বমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

নতুন খবর হলো, সিনেমাটিতে রাজ রিপার নায়ক হিসেবে দেখা যাবে ‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত চিত্রনায়ক কায়েস আরজুকে। গতকাল বৃহস্পতিবার রাতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন আরজু। বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন এই নায়ক নিজেই।

আরজু বলেন, গতকাল ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ছবির গল্প, কাহিনি এক কথায় অসাধারণ। এমন গল্পের জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। অবশেষে সুন্দর ও গোছানো একটি কাজের অংশ হতে পেরে ভালো লাগছে।

সিনেমাটির কাহিনী সম্পর্কে নির্মাতা জানিয়েছিলেন, এটি মূলত অ্যাকশন থ্রিলার ঘরানোর চলচ্চিত্র। নোয়াখালী জেলার অন্তর্গত একটি পরিচিত জনপদের অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তির গল্প এখানে তুলে ধরা হয়েছে। সময়ের প্রয়োজনে তিনি কিভাবে অনন্য-অসাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক কাহিনীকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। আশা করছি, গল্পটি দর্শকদের মন ছুয়ে যাবে।

জানা যায়, চলতি মাসের ২০ তারিখ থেকেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নোয়াখালী ও খুলনার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যায়ন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী নারী দিবসে সিনেমাটি মুক্তি পাবে।

গুঞ্জন রহমানের গল্পে সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজনাও করছেন ‘রাজত্ব’ খ্যাত এই নির্মাতা। নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান আইসি ফিল্মসের ব্যানারে এটি নির্মিত হবে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ