,

২ বছর পর গোল করে বেলের ‘ডাবল সেঞ্চুরি’

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গোলের দেখা পেলেন টটেনহ্যাম হটস্পার তারকা গ্যারেথ বেল। এই গোল করার মাধ্যমে তিনি ক্যারিয়ারের ২০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের ‘জে’ গ্রুপে স্বাগতিক লাস্কের বিপক্ষে ৩-৩ ড্র করে টটেনহ্যাম। স্পট কিক থেকে দলের প্রথম গোলটি করেন বেল।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে তিনি সর্বশেষ গোলটি করেছিলেন ২০১৮ সালের ২৭ নভেম্বর। সেটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়ালের হয়ে রোমার বিপক্ষে। এই নিয়ে দুই মেয়াদে টটেনহ্যামে বেলের মোট গোল হলো ৫৭টি। সর্বোচ্চ ১০৫ গোল করেছেন রিয়ালের হয়ে। জাতীয় দলের জার্সিতে করেছেন ৩৩ গোল। পাঁচ গোল করেছেন আরেক সাবেক ক্লাব সাউথ্যাম্পটনের হয়ে।

মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে ধারে টটেনহ্যামে যাওয়া এই ওয়েলস তারকার দলের জন্য ইউরোপা লিগের শেষ ৩২-এ ওঠা খুব কঠিন হয়ে গেছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের দল রয়াল আন্টওয়ের্প। এই আন্টওয়ের্প ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। আর ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে টটেনহ্যাম।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা