,

রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলছিল ভাই-বোন, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের মীরসরাইয়ে ভাওয়াছড়া লেকে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় তারা ট্রেনে কাটা পড়ে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায়। তাদের বাবার নাম নুরুল মোস্তফা। তারা দীর্ঘ ১৫ বছর ধরে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে পরিবার নিয়ে বসবাস করে।

স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, স্থানীয় প্যারাগন ফিড লিমিটেড নামের একটি কারখানায় চাকরির সুবাদে মোস্তফা তার স্ত্রী সন্তানদের নিয়ে ওয়াহেদপুরে বসবাস করে। শুক্রবার স্থানীয় ভাওয়াছড়া লেকে ঘুরতে গিয়ে ফেরার সময় রেলাইনে ছবি তুলতে গিয়ে ভাই-বোন দুজনেই ট্রেনে কাটা পড়ে মারা যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়াহেদপুর এলাকায় দুজনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা জেনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের