,

দেশটাকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে : শামীম ওসমান

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেন, বাংলাদেশের ভিতরে-বাহিরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। ভালো মানুষদের নিয়ে কাজ না করলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়।

শুক্রবার জুমার নামাজের আগে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার মজিববাগ এলাকার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমরা চাই প্রতিটি ওয়ার্ডভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে। যাতে সমাজের ভালো মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না। সকল ভালো মানুষের সমম্বয়ে গঠন হবে এই কমিটি।

এক পর্যায়ে সংসদ সদস্য শামীম ওসমান মসজিদে উপস্থিত সকল মুসল্লিদের কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি মৃত্যুর পরে কারও কাছে ক্ষমা চাইতে পারবো না। তাই আমি মৃত্যুর পূর্বেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাদানীনগর মাদ্রাসার মোহতামি মুফতী ফয়জুল্লাহ স্বন্দীপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও মসজিদের মুতওল্লী মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, ইফতেখার আলম খোকন, শাহজাল বাদল, ইকবাল হোসেন, রুহুল আমিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, আবুল হোসেল আবুল, মহসিন ভূইয়া, যুবলীগ নেতা ফারুক ও হুমায়ুন কবির প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা