রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য আলাদা আদালতের দাবি ব্যারিস্টার সুমনের

news-image

অনলাইন ডেস্ক : প্রবাসীদের জন্য আলাদা আদালতের দাবি করেছেন ব্যারিস্টার সুমন। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক ভিডিওতে এ দাবি করেন তিনি।

সুমন বলেন, ‘বাংলাদেশের যারা প্রবাসী আছেন তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠান। প্রবাসীদের অবদানের কথা কেই অস্বীকার করেন না। সবাই স্বীকার করেন, সব রাজনৈতিক দলের লোকজনই প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বাস্তবতা হচ্ছে প্রবাসীরা যেসব যায়গায় সবচেয়ে বেশি হেনস্থার স্বীকার হন, এক হচ্ছে বিমানবন্দর পরবর্তীতে প্রবাসীদের জায়গা জমিন ও বিভিন্ন সমস্যা নিয়ে যখন আদালতে যেতে হয় অথবা পুলিশের কাছে যেতে হয়। আমরা নতুন করে বলতে চাই প্রবাসীদের জন্য আলাদা একটি আদালত চাই।’

ভিডিওতে তিনি সিলেটের পুলিশ সপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গেও কথা বলেন। সুমনের সেই ভিডিওটি বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

প্রসঙ্গত, স্বেচ্ছাশ্রমে রাস্তা-ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি-অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রামসহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন সময় আলোচনায় থাকেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।

সরেজমিন তার নির্বাচনী এলাকা ঘুরে জানা যায়, এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাঘবে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে তিনি ব্রিজ ও রাস্তা নির্মাণ করেছেন। ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন অনেক রাস্তা।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে খেলার সামগ্রী বিতরণ, খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করেন সুমন। তিনি গ্রাম পুলিশদের বেতন-ভাতা ডিজিটালাইজেশনের স্বার্থে মোবাইল ফোন প্রদান করেন।

হবিগঞ্জের চুনারুঘাটের ছেলে সায়েদুল হক। নিজের উপজেলায়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় আছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

https://www.facebook.com/1474854672729216/videos/226535748827608

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী