,

‘টিকা অনুমোদনে তাড়াহুড়ো করেছে যুক্তরাজ্য’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাসের টিকা অনুমোদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা অবলম্বন করেনি যুক্তরাজ্য। অনুমোদনের আগে এ বিষয়ে খুঁটিনাটি তথ্য নিতে যুক্তরাজ্য ব্যর্থ হয়েছে বলেও জানান ফাউচি। খবর সিবিএস নিউজের।

ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা প্রথম দেশ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহে ভ্যাকসিনটি চালু হবে। কোম্পানিটির দাবি পরীক্ষার চূড়ান্ত ধাপে ভ্যাকসিনটি মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম। এই ভ্যাকসিন নিয়ে মানুষের রয়েছে প্রবল আগ্রহ ও বহু প্রশ্ন।

ড. ফাউচি জানান, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকার অনুমোদন খুব শিগগিরই দেওয়া হতে পারে। টিকা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পর্যালোচনাকে সমর্থন জানিয়েছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, এফডিএ যে পদ্ধতিতে অনুমোদন দেয় এবং তারা যেভাবে পর্যালোচনা করছে তা সঠিক পদ্ধতি।

তিনি আরও বলেন, আমরা সত্যিকার অর্থেই সতর্কতার সঙ্গে তথ্য যাচাই করছি যাতে করে আমেরিকানদের জনস্বাস্থ্য নিরাপদ থাকে এবং কার্যকর টিকা পাওয়া যায়।

যুক্তরাজ্যে অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদনে ১০ ডিসেম্বর বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছে এফডিএ। অনুমোদনের আবেদন করা মডার্নার টিকা নিয়ে পরে ১৭ ডিসেম্বর বৈঠকে বসবে সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের