,

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি প্রস্তাব গৃহীত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে। এরমধ্যে বুধবার অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরায়েলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা মেনে নেয়নি।

গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে ৮৮টি এবং বিপক্ষে ভোট পড়ে ৯টি। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

আরেকটি প্রস্তাবে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে যার পক্ষে ১৪৫টি ভোট পড়ে। এ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র সাতটি এবং ৯টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে ১৯৬৭ সালের আগের সীমানায় ইসরায়েলি সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অন্য তিনটি প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট