,

বউভাতের দিন বরের মৃত্যু, কনে হাসপাতালে

news-image

পটুয়াখালী প্রতিনিধি : বরের বাড়িতে বৌভাত উপলক্ষে চলছিল রান্না-বান্না, বাড়ি ভর্তি মেহমান, চারদিকে উৎসবের আমেজ। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এ আনন্দ নিমিষেই পরিণত হয় বিষাদে। বৌভাতের দিনই না ফেরার দেশে পাড়ি জমান বর মো. রফিকুল ইসলাম (৩০)।

বুধবার দুপুরে এমন হৃদয়বিদারক ঘটনাই ঘটে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কয়েকদিন আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বেতাগী ভাসনদা এলাকার আবদুল মান্নানের মেয়ে ময়নার বিয়ে হয়।

গত সোমবার ময়নাদের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার ছিল ছেলের বাড়িতে বৌভাত। মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কিছুদিন পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়। রফিকুল অসুস্থ থাকায় এতদিন বিয়ে করেননি।

সম্প্রতি পারিবারিকভাবে তার বিয়ে হয়। সোমবার অনুষ্ঠান করে নববধূকে বাড়িতে তুলে আনেন তিনি। বুধবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। মেয়ের বাড়ির লোকজন, স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন আসেন অনুষ্ঠানে। এমন আনন্দঘন পরিবেশ পরিণত হয় বিষাদে।

এদিকে, স্বামীর মৃত্যুর খবর পেয়ে নববধূ ময়না জ্ঞান হারিয়ে ফেললে তাকেও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সুস্থ হন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি