রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাতিল হল মামুনুল হকের ওয়াজ মাহফিল

news-image

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জে বাতিল হল খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল। স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আপত্তির মুখে ওই মাহফিল বাতিল হয়।

আগামী ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব‌্য দেওয়ার কথা ছিল মামুনুল হকের। ওয়াজ মাহফিলটির আয়োজক ছিল জামতৈল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসা।

আয়োজক মাদরাসার শিক্ষাসচিব মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে বলেন, “মামুনুল হক সাহেবের ওয়াজ মাহফিলটি ক্যান্সেল হয়ে গেছে। উনি সিরাজগঞ্জে আসছেন না।”

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল গণমাধ্যমকে বলেন, “সিরাজগঞ্জের সন্তান হিসেবে আমি মনে করেছি, আমাদের জেলায় মামুনুল হকের মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির মাহফিল হতে পারে না। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর আমরা সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি উপজেলা কমিটিকে মামুনুল হকের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার পরামর্শ দেই। আগামী শনিবার আমাদের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হওয়ার কথা ছিল। এরইমধ্যে ওয়াজ মাহফিলের আয়োজকরা মামুনুল হককে মাহফিলে আসার জন্য নিষেধ করে দিয়েছেন।”

সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, “আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি। যে ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চান তাকে সিরাজগঞ্জে মাহফিল করতে দেওয়া হবে না বলে আয়োজকদের জানিয়েছি। তারা পরিস্থিতি বুঝে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।”

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী