,

হবিগঞ্জে ৮ মাসের মাথায় একইস্থানে একইভাবে দুই ভাইয়ের মৃত্যু

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী আল আমীন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে মাধবপুরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি মনতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

পুলিশ জানায়, রাতের দিকে আল আমীন একটি সিএনজি চালিত অটোরিকশায় তার শ্বশুরবাড়ি মনতলার সুলতানপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরহাদপুর নামক এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে আল আমীন ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, গত ৮ মাস আগে নিহত আল আমীনের বড় ভাই ফরিদ মিয়াও তেলিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় একইভাবে মারা যান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি