,

‘বিশ্বসুন্দরী’র এক ঝলক (ট্রেলার)

news-image

বিনোদন প্রতিবেদক : পরীমণি-সিয়াম আহমেদ অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। এরই মধ্যে আজ বুধবার ইউটিউবে প্রকাশিত হলো ছবিটির এক ঝলক!

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চয়নিকা চৌধুরীর নির্মিত প্রথম ছবি। তাই স্বাভাবিকভাবেই ছবির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত তিনি। চয়নিকা জানিয়েছেন, ‘বিশ্বসুন্দরী’ মুক্তি আর মাত্র ৯ দিন পর। ফাইনাল পরীক্ষা দেয়ার আগে যে ভয় থাকে, সেরকম অনুভব করছি।

এদিকে, মুক্তির আগেই ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান শ্রোতাপ্রিয় হয়েছে। এই ছবির ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে দেখা হয়েছে তিন কোটির বেশিবার। এতে পরী-সিয়ামের রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শক।
পরীমণি জানান, সিয়ামের সঙ্গে এটি আমার প্রথম জুটি। গতানুগতিক থেকে ভিন্ন ধারার কেমিস্ট্রি পাওয়া যাবে এই জুটিতে। ছবিটির গল্পও ভীষণ সুন্দর। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের হলে আসার অনুরোধ করছি।

ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম