পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, মডেল গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : ফটোগ্রাফারসহ গ্রেফতার হলেন মিসরীয় মডেল সালমা আল-শিমি। পিরামিডের সামনে আপত্তিকর ফটোশুটে অংশ নেওয়ার অভিযোগে মিশরের প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ফেরাও যুগের ফ্যাশন অনুকরণে শিমি এমন পোশাক পরেছিলেন যাতে তার হাঁটু দেখা যাচ্ছিল সেইসঙ্গে দেহভঙ্গিতে ফুটে উঠেছিল আপত্তিকর আবেদন। এর মাধ্যমে দেশটির ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে।

ঘটনার দিন দক্ষিণ কায়রোর সাক্বারার নেক্রোপলিসে ৪ হাজার ৭০০ বছরের পুরোনো এক পিরামিডের সামনে একটি ফটোশুট হয়। তার ছবি তোলেন হুসসাম মোহাম্মদ নামে এক ফটোগ্রাফার।ছবিগুলো শিমি তার ইনস্টাগ্রামে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।

যা দেখে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই মডেল ও ফটোগ্রাফারকে গ্রেফতার করে মিসরের টুরিজম পুলিশ। তবে ৫০০ মিসরি মুদ্রা জরিমানা পরিশোধ করে মুক্তি পান দু’জন। সূত্র : দ্য সান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী