,

ভাস্কর্য বিতর্ক: করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন শীর্ষ আলেমরা

news-image

অনলাইন ডেস্ক : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন দেশের শীর্ষ আলেমরা। শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

দেশের শীর্ষ আলেদের মধ্যে এতে উপস্থিত থাকবেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর), আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, মাওলানা সাজিদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা মতবিনিময় ও প্রস্তাবনাসহ দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন বলে জানা গেছে। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী