,

নভেম্বর মাসে ১৮ গণধর্ষণ, নির্যাতনের শিকার ৩৫৩ নারী-শিশু

news-image

অনলাইন ডেস্ক : গত নভেম্বর মাসে দেশে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন ৯৪ জন এবং কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে ৭ জন।

দেশে শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। যার মধ্যে শিশু রয়েছে ৩ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন যার মধ্যে শিশু রয়েছে ৬ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।
এদিকে, দেশে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন। শিশু অপহরণ হয়েছে মোট ১১ জন। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ৩৮ জনকে হত্যা করা হয়েছে যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জন, যার মধ্যে হত্যা করা হয়েছে ৪ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, যার মধ্যে শিশু রয়েছে ৪ জন।

বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ১৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ৫ জন এবং রহস্যজনক মৃত্যু হয়েছে ৪৩ জনের, যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪ টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে ৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ১ জন।

এর আগে গত অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। এরমধ্যে ৪৪ জন গণধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা