শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়কে ঝড়ল ৮ প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজ্যের কৌশাম্বিতে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিল একটি পরিবার। কৌশাম্বিতে তাদের গাড়িটি দাঁড়ানো ছিল। এসময় একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরেই চাপা পড়ে চালকসহ সাতজন নিহত হন।

কৌশাম্বির জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বালুবোঝাই ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় সেটি উল্টে যায়। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

নিহতদের বেশিরভাগই নারী; যারা একটি বিয়েতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সবাই গাড়ি ও বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েছিল।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনায় আহতদের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ