,

বিশ্রামে মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ফেরেন্সভারোসের বিপক্ষে নতুন করে দল সাজালেন রোনাল্ড কোমান। তিন সিনিয়র তারকাকে ছাড়া হাঙ্গেরি রওনা হচ্ছেন তিনি। বার্সেলোনার টানা দুটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে বিশ্রাম দেওয়া হলো লিওনেল মেসিকে।

গত ২৪ নভেম্বর দিনামো কিয়েভের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে বার্সার দলে ছিলেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ওই ম্যাচটি জিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। তাই বুধবার রাতে মেসিকে খেলানোর কোনও প্রয়োজন মনে করছেন না কোমান।

মেসিকে বিশ্রাম দেওয়া নিয়ে কোমান বলেছেন, মেসির বিশ্রাম নেওয়া স্বাভাবিক নয়, আমি তা জানি। কিন্তু তারপরও তার সঙ্গে আমি কথা বলেছি, যদিও সিদ্ধান্ত আমি নিয়েছি। এই মৌসুমের সূচি বিবেচনা করে দেখলাম যে মেসি কখন বিশ্রাম নিতে পারে, কিয়েভে আর আগামীকাল (বুধবার)। কালকের পর থেকে আর কোনও সুযোগ পাওয়া যাবে না। আর এরই মধ্যে নকআউট পর্বে ওঠার কারণে এই সিদ্ধান্ত নিতে পেরেছি।

লা লিগায় আগামী শনিবার কাদিজের মাঠে নামবে বার্সা। লিগে ওসাসুনার বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার বিকল্প দেখছিলেন না কোচ। মেসির সঙ্গে স্পেনে থেকে যাবেন গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ও ফিলিপ্পে কৌতিনিয়ো।

কিয়েভের বিপক্ষে বিশ্রামে থাকা ফ্রেঙ্কি ডি ইয়ংকে ফেরানো হয়েছে এই সফরে। ইনজুরি কাটিয়ে দলে জায়গা পেয়েছেন ক্লেমন্ত লংলে। কিয়েভের বিপক্ষে জোড়া গোল করা মার্টিন ব্রাথওয়েট এবারও বার্সার সফরসঙ্গী।

এ জাতীয় আরও খবর

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা