শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাসে প্রবাসী আয় এক হাজার কোটি ডলার

news-image

নিজস্ব প্রতিবেদক : অক্টোবরের তুলনায় সামান্য কম হলেও প্রবৃদ্ধির দিক থেকে রেকর্ড করেই চলেছে প্রবাসী আয়। অক্টোবর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিলো ২১১ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলার। তবে সদ্য সমাপ্ত নভেম্বরে এসেছে ২০৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৩২ শতাংশ। আরেকটি রেকর্ড হচ্ছে এই মাসে মোট প্রবাসী আয় ১০ বিলিয়ন ডলার বা ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই পাঁচ মাসে আসা মোট প্রবাসী আয় হচ্ছে ১ হাজার ৯০ কোটি ৪৩ লাখ ৮০ হাজার।

এবার আগের অর্থবছরের হিসাবটি দেখা যেতে পারে। গত ২০১৯ সালের নভেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৫৫ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩৩ দশমিক ৬৬ শতাংশ। আর ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এসেছিল ৭৭১ কোটি ৬২ লাখ ৫০ হাজার ডলার।

করোনার ধাক্কায় পুরো বিশ্বের অর্থনীতি পর্যুদস্ত। কমে গেছে আন্তর্জাতিক বাণিজ্য। বিশ্বব্যাপী প্রবাসী আয় কমবে বলেও সব আন্তর্জাতিক সংস্থার প্রাক্কলন ছিলো। বলা হয়েছে, শুরুতে বাড়লেও শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে না। কারণ, বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরেছেন। বিপুলসংখ্যক ফিরে যেতে পারেনি। ফলে ভবিষ্যতে এর প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত প্রবাসী আয়ে বিস্ময় অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রবাসীরা প্রতি মাসেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। যে কারণে অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়ছে।

তিনি আরো বলেন, রেমিট্যান্স বাড়ায় একদিকে ব্যাংকগুলোর হাতে বিনিয়োগ করার মতো টাকা আসছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও রেকর্ড হচ্ছে।

প্রবাসী আয় বৃদ্ধির পেছনে ২ শতাংশ প্রণোদনারও বড় ভূমিকা আছে। ২০১৯ সালে প্রবাসী আয়ে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এই সিদ্ধান্তের কারণে বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়ে গেছে। এর মধ্যেই আবার কোনো ব্যাংক নিজস্ব তহবিল থেকে বাড়তি আরও ১ শতাংশ বেশি নগদ প্রণোদনা দিচ্ছে বলে জানা গেছে। এতেও প্রবাসী আয় আসা বাড়ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ