শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে লরি-সিএনজি সংঘর্ষে নিহত ২

news-image

চাঁদপুর প্রতিনিধি : তেলের লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ চতুরা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম (৩০)। নিহত জাহাঙ্গীরের বাড়ি রায়পুর উপজেলায় ও রুনা বেগমের বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসছিল। এ সময় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লরির চাকা ফেটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে লরিটি চাপা দেয়। এর পর দুটি যানই খালে পড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও রুমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লরির চালক পলাতক রয়েছেন। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ